

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে অধিকার বঞ্চিত ও দরিদ্র এবং পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ) এর আওতায় সুফলভোগি নারীদের মাঝে বিনামূল্যে দুইটি করে মা ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফেডারেশন মাঠে বাংলাদেশ এনজিও ফেডারেশন-বিএনএফ’র অর্থায়নে প্রকল্পের প্রথম পর্যায়ের ১৭ জন দরিদ্র নারীর হাতে দুইটি করে মা ছাগল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
ফেডারেশন চেয়ারম্যান মোঃ আবেদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকুল ইসলাম, ফেডারেশন সেক্রেটারি আব্দুস সাত্তার প্রমূখ। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন।
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬

















