আশিকাটিতে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজী মোহাম্মদ মহসিন :

মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে আশিকাটি ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের প্রাণবন্ত পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বকুল, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন মাল, ইউনিয়ন বিএনপি’র সদস্য ও মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রানু, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আউয়াল মিজি, সাধারণ সম্পাদক আনোয়ার মিজি, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হান্নান পাটওয়ারী, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আজিম বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান এবং ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শাহ আলম।

​এছাড়াও স্থানীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আখন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন কাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাকিল মিজি, সদস্য সচিব বকুল সরকার এবং ছাত্রদলের সভাপতি মো. হৃদয় মালসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সদস্য মো. রাজ্জাক গাজী ও খাদিজা আক্তার, মহিলা দলের সাধারণ সম্পাদক আজমেরী বেগম এবং মহিলা নেত্রী মমতাজ বেগম ও কুলছুমা বেগম।

মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে আশিকাটি চাঁদখার বাজারে আজ বিকেলে এক বিশাল র‍্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখার কথা রয়েছে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের।

প্রকাশিত :  ‍বুধবার, ১৯ আগস্ট ২০২৬

You might like