চাঁদপুর চাঁনখান বাজারে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালিতে বক্তরা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁনখান বাজারে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বকুলের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি আলিফ এমরান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ, ওসি তদন্ত ফেরদৌস হোসেন, এসআই মনির হোসেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক কাজী আশরাফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, সহ-সভাপতি বিল্লাল মাল, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান বারি, মহিলা দলের সভাপতি রানু বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল।

এ ছাড়া অনুষ্ঠানে সদর থানা বিএনপির সদস্য খাদিজা বেগম, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান, আশিকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আখন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পরিবারে অশান্তি ও সামাজিক অপরাধ বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন স্লোগান দেন।

প্রকাশিত :  ‍বুধবার, ১৯ আগস্ট ২০২৬

You might like