

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুর পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পৌর ভূমি অফিস পরিদর্শন করে কার্যালয়ের সার্বিক কার্যক্রম, ভূমি সেবা প্রদান এবং সেবা প্রত্যাশী নাগরিকদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি এবং পৌর ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম দিদার উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান ভূমি সেবা প্রত্যাশী নাগরিকদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভূমি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে কর্মকর্তাদের দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা প্রশাসকের এই পরিদর্শন ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

















