চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২২ আগস্ট চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব। আগামী ২২ আগস্ট ২০২৬খ্রিস্টাব্দ শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর জেলার সকল পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বর্পুন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকল পর্যায়ের পত্রিকার সম্পাদকবৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ ।

প্রকাশিত :  ‍বুধবার, ১৯ আগস্ট ২০২৬

You might like