

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে ১২ বছর বয়সী এক শি-শুকে ধর-্ষণের চেষ্টার অভিযোগে মো. রাকিব হোসেন (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত রাকিব হোসেন উপজেলার নবীপুর গ্রামের মো. আজিমুদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী শি-শুটির প্রতিবেশী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শি-শু নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা গ্রামে ঘুরে হাঁস-মুরগি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ১৬ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি হাঁস-মুরগি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তার ১২ বছর বয়সী মেয়ে বাড়িতে একা ছিল।
অভিযোগে বলা হয়েছে, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাকিব হোসেন বাড়িতে প্রবেশ করেন। পরে শি-শুটিকে আঙিনায় একা পেয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর-্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।-শিশুটির ডাক-চিৎকার শুনে প্রতিবেশী জয়নবসহ স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শি-শুটির বাবা তাড়াশ থানায় উপস্থিত হয়ে রাকিব হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, আজ রাত ১০ টার সময় শি-শুটির বাবা থানায় এসে ধর-্ষণ চেষ্টার একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

















