

সজীব হাসান, স্টাফ রিপোর্টার :
বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীত ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা শাখার অধীনস্ত ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের ইউনিট সমুহের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করে পত্র পাঠানো হয়েছে। এরমধ্যে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিববুর রহমান সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের উল্লেখিত বিষয়ে সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত একটি পত্রে জেলার ৫টি উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। পত্রে আরো বলা হয় অতি শ্রীঘ্রয় বিলুপ্ত ইউনিট সমুহে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু করা হবে।
জেলা ছাত্রদলের পাঠানো পত্রমতে জানাযায়, আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রদলের কমিটির বিলুপ্তের পাশাপাশি বগুড়া জেলার অপর সারিয়াকান্দি উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, সোনাতলা উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, তালোড়া পৌর শাখা ছাত্রদল কমিটিও বিলপ্ত করে পত্র পাঠানো হয়েছে। আদমদীঘি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

















