চাঁদপুরে কোটি টাকার সিগারেট-নগদ টাকা চুরি : প্রধান আসামি গ্রেফতার

​সজীব খান :

চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের একটি গোডাউন থেকে প্রায় ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট ও ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকার নগদ অর্থ চুরির ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (আগস্ট ২০২৬) তাকে গ্রেফতার, চাঁদপুর মডেল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাদির শাহ জানান, জিজ্ঞাসাবাদে এবং ৬৪ ধারার জবানবন্দিতে আসামি প্রাথমিকভাবে তার দোষ স্বীকার করেছে। তবে মামলার বাদীর অভিযোগ, তদন্ত কর্মকর্তা আসামিকে সহায়তা করছেন। যদিও এসআই নাদির শাহ এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানাধীন বিষ্ণুদী রোডের মেসার্স আ. লতিফ চৌধুরী অ্যান্ড সন্স নামের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের গোডাউনে স্টক করা বিপুল পরিমাণ সিগারেট ও নগদ টাকা ছিল। প্রতিষ্ঠানের গোডাউন কিপার হিসেবে কর্মরত দায়িত্বে ছিলেন জাহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দেওয়ান বাড়ি। সে মোঃ জাকির দেওয়ানের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকালে জাহিদুল ইসলাম অফিসে এলেও দুপুরের দিকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে গোডাউনের মালামাল ও নগদ অর্থের হিসাব করা হলে বিপুল পরিমাণ সিগারেট ও টাকা নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। হিসাব অনুযায়ী, ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট এবং ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ পাওয়া যায়নি। এ ঘটনায় জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে তার বাবা জাহাঙ্গীর দেওয়ানসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ আটক করতে সক্ষম হয়।

প্রকাশিত :  ‍শনিবার, ২২ আগস্ট ২০২৬

You might like