বাঙ্গরা বাজারে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার

সাইদুজ্জামান ভূঁইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার কুমিল্লার দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেলের সার্বিক সহযোগিতায় এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে টিম বাঙ্গরা বাজার থানা গত ২০/০৮/২০২৬ তারিখ থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-
১. মোঃ মামুন (৪০), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মনোয়ারা বেগম, সাং- বাখরনগর (আলমাছ মেম্বারের বাড়ির পাশে), থানা- মুরাদনগর।
২. মোঃ শাহিন (২৩), পিতা- মোঃ দুলাল, মাতা- শাহেনা বেগম, সাং- চাপিতলা, আলাউদ্দিনের বাড়ি, ০৫ নং ওয়ার্ড, থানা- বাঙ্গরা বাজার।
৩. মোঃ রায়হান (২৫), পিতা- মৃত মফিজ উদ্দিন, মাতা- আনোয়ারা বেগম, সাং- বাঙ্গরা, থানা- বাঙ্গরা বাজার।
৪. মোঃ রাসেল (৩৮), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- মৃত হালিমা বেগম, সাং- দিলালপুর, থানা- মুরাদনগর।
৫. মোখলেসুর রহমান (৪৩), পিতা- অলেক মিয়া, মাতা- মনোয়ারা বেগম, সাং- খানেপাড়া, রামচন্দ্রপুর, থানা- বাঙ্গরা বাজার। সর্ব জেলা- কুমিল্লা।

বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত :  ‍শনিবার, ২২ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy