

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে একাধিক প্রার্থীর নাম আলোচনায় আসছে। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। চেয়ারম্যান পদে কে দলীয় সমর্থন বা মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কয়েকজনের নাম স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাঠান, থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম (নুরু মালানা), সদর থানা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জাকির তালুকদার, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিমউদ্দিন পাটওয়ারী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন।
নির্বাচনী মত প্রকাশে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাঠান বলেন, রামপুরের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে, মানব কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।রামপুরের রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন ধরে হামলা-মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছি, আওয়ামী পুলিশ ধারা নির্যাতিত হয়েছি, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নানাহ প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবন অতিবাহিত করেছি, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েও এলাকার মানুষের পাশে থেকে রাজনীতি করে এসেছি। ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বিএনপির প্রার্থী ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে কাজ করেছি।
তিনি আরও বলেন, রামপুরের মানুষের ভাগ্য পরিবর্তন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চাই। মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা রয়েছে। দলের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ ও মানুষের পাশে থাকার বিষয়গুলো বিবেচনা করে আমাকে যথাযথভাবে মূল্যায়ন করবে—এটাই আমার প্রত্যাশা।
তালিম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। সুযোগ পেলে রামপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করব।
মোঃ তালিম হোসেন পাঠান, সদর থানা বিএনপির সদস্য, চর বাকিলা বাইতুল ফালহা জামে মসজিদ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মাওলানা নজরুল ইসলাম( নুরু মালানা) বলেন, “চেয়ারম্যান নির্বাচন শুধু একটি পদে যাওয়ার প্রতিযোগিতা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং ইউনিয়নবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, জনগণ যেন যোগ্য, সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতৃত্ব বেছে নিতে পারেন, সেদিকে সবার নজর দিতে হবে। নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।”
থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি, কামরাঙ্গা জামে মসজিদের সভাপতি, কামরাঙ্গা ঈদগা ময়দান এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এক এবং দুই কেন্দ্রে ধানের শীষের পক্ষের আহব্বানকের দায়িত্ব পালন করেন, সতত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সর্বোচ্চ ভোট ধানের এর পক্ষে কেন্দ্রে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করেন।
দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে,চাঁদপুরে মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
উল্লেখ্য মাওলানা নুরুল ইসলাম (নুরু মালানা) ২০১১ সালে রামপুরে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রতিযোগিতা করেন। সদর থানা বিএনপি নেতা,রামপুরের সাবেক চেয়ারম্যান জাকির তালুকদার বলেন, রামপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে রামপুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাবেক চেয়ারম্যান জাকির তালুকদার বলেন, “বিগত দিনে রামপুর ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবসময় আন্তরিকভাবে কাজ করেছি। রামপুরের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
মাওলানা মোঃ জসিমউদ্দিন পাটওয়ারী বলেন, রামপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, এজন্য আমি রামপুরের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাি। দীর্ঘদিন ধরে আমি রামপুরের মানুষের নানা সমস্যা ও প্রত্যাশার কথা আমি শুনে আসছি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করছি, রামপুরের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, রামপুরের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য একটি আধুনিকায়ন রামপুর ঘরে তুলতে চাই।
এলাকার তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আমরা মূল লক্ষ্যে । মাওলানা জসিমউদ্দিন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারলেই রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজের কাছে তৃপ্তি চলে আসে।
তিনি বলেন, আমার বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে, চাঁদপুর হাইমচার মাটি ও মানুষের নেতা, চাঁদপুর -৩ নির্বাচনী এলাকার এমপি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলার নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে।
মাওলানা মোঃ জসীমউদ্দন পাটওয়ারীর সামাজিক পরিচয়, তিনি রামপুর আর্দশ আলিম মাদ্রাসার সভাপতি, বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত, ইমাম মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের চাঁদপুর জেলা শাখার সভাপতি, রামপুর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি।
আবু হানিফ কাকন বলেন, “রামপুর ইউনিয়নকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে গিয়ে নানা প্রতিকূলতারও মুখোমুখি হতে হয়েছে। রাজনীতি করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি, নানা ধরনের হয়রানি ও চাপ মোকাবিলা করেছি। তারপরও মানুষের ভালোবাসা ও আস্থাকে শক্তি হিসেবে নিয়ে আমি রাজনীতির মাঠে সক্রিয় রয়েছি।
তিনি বলেন, রামপুরের মানুষের দীর্ঘদিনের সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ এলাকার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই। রামপুরকে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পরামর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। জনগণ সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
আবু হানিফ কাকন তিনি রাজনীতি করার পাশাপাশি ব্যক্তি জীবনে একজন সমাজসেবক শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহবায়ক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ৫নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামাজিক কাজের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি তার দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন।
।
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট ২০২৬

















