

গাজী মোহাম্মদ মহসিন :
‘মানবতার সেবায় আত্মপ্রত্যয়ী’—এই মূলনীতিকে পাথেয় করে চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘আল-হিলাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২৫নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেন আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি নেতা ইয়াছিন ফরহাদ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে আল-হিলাল ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।”
ফাউন্ডেশনের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আশীকাটি ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন খান, মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম, আশিকি ইউনিয়ন বিএনপি’র সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মো. ফারুক গাজী, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মমিন খান, যুবদল নেতা মো. মোস্তফা আখন, আলম মালসহ স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন ইয়াছিন ফরহাদ রাসেল।
প্রকাশিত : রোববার, ২৩ আগস্ট ২০২৬

















