ফরিদগঞ্জে অবাধে মাছের পোনা নিধন চলছে

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা  :
উপজেলার সর্বত্র অবাধ ও নির্বিচারে পোনা মাছ রিং জাল , বেড় জাল ,বেয়াল জাল ,চায়না দুয়ারী জাল দিয়ে নিধন করে চলছে। ডাকাতিয়া নদীর ১৭ কিলোমিটার জুড়ে ও মরা ডাকাতিয়া নদীর (চিকন গাঙ্গ) নামক এলাকায় বিশেষ ভাবে এ মহোৎসবে মেতে উঠেছে। পাশাপাশি খাল ও উন্মোক্ত জলাশয় তো থাকছেই।

সরকার ফি বছর ডাকাতিয়া নদীতে মাছের পোন অবমুক্ত করে আসলেও এক শ্রেনীর অসাধু মাছ শিকারী চক্র বিভিন্ন প্রজাতির দেশী পোনা মাছ নিধন করে চলছেই। এতে অচিরেই দেশী প্রজাতির শিং ,কৈ, টেংরা, সোল, গজার, পুটিঁ, পাবদা, মলা , চাফিলা মাছের অস্তিত্ব সংকটে পড়ে বিলুপ্তির উপক্রম হয়ে পড়বে। হাজার হাজার রিং জালের কারণে মাছের পোনার পাশাপাশি পানির কীটপতঙ্গ পর্যন্ত বিলুপ্তির পথে।

উপজেলা মৎস্য অফিসকে দৃশ্যমান কোন উদ্যোগ নিতে দেখা যায়নি বিধায় মাছ শিকাররী চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। মৎস্য অফিস মা ইলিশ রক্ষা , মৎস্য সপ্তাহ পালন আর জেলে বিহিন সুবিধায় জেলে কার্ড বিতরণেই দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে।

উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সর্বত্র একই পরিবেশ বিরাজমান রয়েছে। উপজেলার মৎস্য চাহিদা পুরোণ করে মাছ রফতানী করতে সক্ষমতা অর্জনে এখনই মোক্ষম সময়। সরকার অসহায় জেলে পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা ফেরানোর সার্থে উন্মোক্ত জলাশয় ও ডাকাতিয়া নদীতে মাছের পোন অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে তা উপজেলা মৎস্য দপ্তরের উদাসীনতায় মুখথুবড়ে পড়ছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ বেলায়েত হোসেন পোনা মাছ নিধন হওয়ার সত্যতা স্বীকার করে জানান, চলতি সপ্তাহে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এসি ল্যান্ডসহ অভিযান পরিচালনা করবো। ইতি পূর্বেও অভিযান চালানো হয়েছে। তবে তিনি আরোও জানান, নৌকা না পাওয়ায় অনেক সময় অভিযান পরিচালনা করতে সমস্যায় পড়তে হচ্ছে।

প্রকাশিত :  ‍রোববার, ২৩ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy