হোসেনপুরে বরের গাড়ি থেকে নববধূকে প্রেমিকের ছিনতাই

এ আই ছবি

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসী বরের গাড়ি থেকে প্রেমিকা নববধূকে ছিনতাই করে নিয়েছে প্রেমিক।

গত শুক্রবার রাতে উপজেলার চরপুমদী গ্রামে শ্যামাকান্দা এলাকার আব্দুর রহিমের ছেলে, মালয়েশিয়া প্রবাসী শাহীন মিয়া বরযাত্রী নিয়ে বিয়ে সম্পন্ন করে নববধুকে গাড়িতে করে ঘরে ফেরার পথে কনের প্রেমিক সৌদী প্রবাসী দক্ষিণ চরপুমদী নয়াপাড়ার গ্রামের সাইফুল প্রেমিকা নববধূকে ছিনতাই করে।

পরে বরের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে নববধূরসহ ছিনতাইকারীকে আটক করে। আটক প্রেমিক সাইফুল উপস্থিত জনতাকে জানান, নববধু একই ইউনিয়নের ভবের বাজার এলাকার সাত্তার মিয়ার মেয়ে, ইসরাত জাহান প্রমি’র সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে।

এ সুবাদে প্রেমিকা প্রমি প্রেমিক সাইফুলের নিকট থেকে দেশে ও বিদেশে থাকাকালিন প্রেমের সুবাদে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ প্রেমিকের। প্রমি মালেয়শিয়া প্রবাসী শাহিনকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে বলে জানায়।

পরে এলাকাবাসী নববধূকে তার পিতার নিকট সোপর্দ করে। প্রেমের এ ঘটনা জেনে ২২ আগস্ট শনিবার স্বামী শাহীন নতুন বউকে ডিভোর্স দিয়েছে বলে জানান তার পরিবার।

প্রকাশিত :  ‍রোববার, ২৩ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy