কুমিল্লার বাঙ্গরায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সাইদুজ্জামান ভুইয়া :

কুমিল্লার বাংগরা উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া মোঃ আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে ২৪ আগষ্ট বিকালে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন চেয়ারম্যান আহ্বায়ক মুরাদনগর উপজেলা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেঃ সফিকুল ইসলাম চেয়ারম্যান, সভাপতি, টনকি ইউনিয়ন বিএনপি।মোঃ রাকিব রতন সরকার, যুগ্ম আহবায়ক মুরাদনগর উপজেলা বিএনপি।

বাইড়া এম এ স্কুল এন্ড কলেজের পিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম মাষ্টারেরর সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী—উভয়েই সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে তাদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দিতে হবে। প্রমাণ পাওয়া গেলে তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্য পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কাজে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy