ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সুরাটি বাজার ব্র্যাক কার্যালয়ে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার ব্যাক সেন্ট্রাল-২ ডিভিশনের কিশোরগঞ্জ-১ অঞ্চল গোবিন্দপুর এলাকার সুরাটি বাজার শাখা মাইক্রোফাইনান্স (দাবি) এর উদ্যোগে ব্র্যাক সদস্য ও সকল শ্রেনীপেশার মানুষদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ৫ শতাধিক সকল বয়সী মানুষদের এ সেবা প্রদান করেন। এ কার্যক্রমে ৩ জন ডাক্তার ও ২ জন টেকনেশিয়ান সহ ব্র্যাকের কর্মকর্তাব্ন্দৃ নিয়োজিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ০২ আঞ্চলিক সমন্বয়ক বাছির খান, এরিয়া ম্যানেজার প্রশান্ত জোয়ারদার, শাখা ব্যবস্থাপক শারমিন আক্তার, আর সি লোকমান আলী।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy