নবনিযুক্ত রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রী পরিষদ গঠনে আনন্দ মিছিল করলেন জামালপুর পৌর মেয়র প্রার্থী এম শুভ পাঠান

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর জেলা প্রতিনিধি

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায়, পাশাপাশি নবগঠিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অন্তর্ভুক্তি এবং জামালপুর থেকে এম. রাশেদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায়—

বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম. শুভ পাঠান-এর পক্ষ থেকে আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ আগস্ট বিকালে শহরের দমকল এরিয়া থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে তো আমি মরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া সাইভার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এম শুভ পাঠান।

সমাবেশ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোস জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়, শ্রমিকদল নেতা গেন্দা শেখ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, সদর উপজেলা পুর্ব শাখা জেডসিএফ এর সভাপতি সানোয়ার হোসেন ছানু, সরিষাবাড়ি উপজেলা জেডসিএফ এর সদস্য সচিব মানিক, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, জেডসিএফ জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক জুটন মিয়া, মাসুদ রানা মাসুম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, তুষার মিয়া, জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন শ্রাবণ ইসলাম জেডসিএফ নেতা জাহিদ,সিয়াম,সাজু, সঞ্জয়, শ্রমিক দল নেতা আলম, জেলা জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ সদস্য জাকিরুল ইসলাম বাবু শ্রমিক নেতা মাসুদ রানা পারভেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ

মিছিল থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত মহাসচিব, নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy