শাহমাহমুদপুরে দলমত নির্বিশেষে ব্যাপক মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

​গাজী মোহাম্মদ মহসিন :
সমাজ থেকে মাদক নির্মূল ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দলমত নির্বিশেষে একটি মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের মহামায়া শতরূপা গুচ্ছগ্রাম সংলগ্ন বালুর মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিয়াজী আলিফ ইমরান

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “মাদক নির্মূলে অপরাধীদের ধর্মীয় জ্ঞান দান এবং বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত রাখতে হবে।

তিনি আরো বলেন মাদক গ্রহণকারী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি; এটি কেবল পুলিশের পক্ষে একার চেষ্টায় নির্মূল করা সম্ভব নয়। মাদক মুক্ত সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব।” যুবসমাজ ও শিক্ষার্থীদের অলসতা কাটাতে খেলাধুলা এবং কর্মমুখী কাজে ব্যস্ত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, “যারা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তাদের মধ্যে ধার্মিকতা ও নৈতিক শিক্ষার অভাব দেখা যায়। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে মাদকের কুফল তুলে ধরতে পারলে এই অপরাধ অনেকটাই কমে আসবে।”

​চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।

ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ, বিএনপির সাধারণ সম্পাদক মো কামাল মিজি, কৃষ্ণঁঁপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান ঢালী।

​এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, মহামায়া বাজারের সাবেক ব্যবসায়ী জসিম উদ্দিন বেপারী, মহামায়া ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সোহাগ, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ হোসেন এবং তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক কাদির হাজী।

​সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।

​আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহামায়া-ছোটসুন্দর রাস্তা এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া পূর্ব বাজার থেকে শুরু হয়ে মহামায়া পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy