শিশু খাদ্যে ভেজাল : পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

মালিকুজ্জামান কাকা :
যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় শিশু খাদ্যপণ্য ডিলার তানসীপ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিমটি আরো কয়েক প্রতিষ্ঠান ঘুরে দেখে।

সোমবার পুলেরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, তানসীপ ট্রেডার্সে পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। কতিপয় অনিয়মে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy