

মাকসুমুল মুকিম,দোহার-নবাবগন্জ :
ঢাকার দোহারে গুড ডেডি ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিকেলে কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই মোল্লাবাড়ি বটতলা সংলগ্ন মাঠে এ ক্যাম্পেইন সম্পন্ন হয়।
এ ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন গুড নেইবার দোহার সিডিপি এর ম্যানেজার বিমল গোলদার। আজাদ হোসেন এর সন্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ।
এ সময় ফখরুল আশরাফ তার বক্তব্যে বলেন, আপনারা আপনাদের শিশু সন্তানদের নৈতিক শিক্ষা দেন,ধর্মিয় শিক্ষা দিন,আপনার সন্তান কে পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখান,খেয়াল করে দেখেন আগে আমাদের জেনারেশনের সন্তানরা সন্ধ্যার পর বই নিয়ে পড়তে বসতো আর এখন সন্তানরা সন্ধ্যা হলে রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারা অনলাইন গেমের সাথে আসক্ত হয়ে জুয়ার দিকে ধাবিত হয়। এমন কি তারা মাদকের সাথে অ জরিয়ে পড়ে তাই খোঁজ খবর রাখবেন তারা যেন মাদকের দিকে ধাবিত না হয়। সে সাথে আপনাদের কন্যা শিশুদের ১৮ বছর বয়সের আগে বাল্য বিবাহ দেবেন না, বাল্য বিবাহ দিলে একটি পরিবার একটি সমাজ ধ্বংস হয়।
তাই আজ থেকে প্রতিঙ্গা করেন বাল্য বিবাহ আর নয়। এ ছাড়াও সমাজে পিতৃত্বের গুরুত্ব এবং সঠিক parental guidance এর উপর গুরুত্বারোপ করেন।
উক্ত ক্যাম্পেইন এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ দোহার সিডিসি সভাপতি বজলুর রহমান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা করম আলী।
তারা তাদের বক্তব্যে পিতৃত্বের দায়িত্ব পালন, শিশুদের সঠিক প্রতিপালন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।
ক্যাম্পেইন এর অংশ হিসেবে শপথ বাক্য পাঠ,শেষ্ট বাবাদের অনুভূতি প্রকাশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সিডিপি ম্যানেজার বিমল গোলদার বলেন, আজকের এ ক্যাম্পেইন এর উদ্দেশ্য হলো বাবাদেরকে অনুপ্রাণিত করা ভালো বাবাদের উদ্দেশ্যে বলা, তারা যেন কন্যা শিশুদের প্রতি আরো দায়িত্বশীল হয়, সচেতন হয়, কন্যা শিশুদের মানুষের মত মানুষ করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়। আপনারা আপনাদের কন্যা সন্তানদের পাশে রেখে ভবিষ্যতের কথা চিন্তা করবেন।
এছাড়া অ বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় পিতাদের ভূমিকা এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ আলোচনা করেন।
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Views: 0

















