সিরাজগঞ্জ তাড়াশে সেচ মোটরের তারে বিদ্যুৎস্পৃস্ট হয়ে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত-্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নি-হত রাজু ইসলাম ওই গ্রামের মো. এমদাদুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রাজু। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর আকস্মিক মৃত-্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন তার বাবা-মাসহ স্বজনরা। এ ঘটনায় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশিত :  ‍বুধবার, ২৬ আগস্ট ২০২৬

 

You might like

About the Author: priyoshomoy