ফরিদগঞ্জে ৫৫টি প্রধান শিক্ষক ও ৮৮টি সহকারী শিক্ষকের পদ শূন্য, পাঠদান ব্যাহত

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলায় ১৯০টি সরকারী প্রাইমারী স্কুলের মধ্যে ৫৫টি প্রধান শিক্ষকের পদ ও ৮৮টি সহকারী শিক্ষকের পদ দির্ঘদিন যাবত শূন্য পড়ে থাকায় পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজে ব্যাহত হচ্ছে।

এদিকে উপজেলা শিক্ষা অফিসেও অনেকগুলো পদ শূণ্য পড়ে থাকায় স্কুল পরিদর্শণসহ দাপ্তরিক কাজগুলো সময় মতো ও সুচ্রাুভাবে করা সম্ভব হচ্ছে না । সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ৮টি পদের স্থলে ৪টি পদই শূণ্য রয়েছে। ফলে নিয়মিত স্কুল পরিদর্শণে বেকায়দায় পড়তে হচ্ছে। এছাড়াও অফিস সহকাবী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি পদের মধ্যে ৩টিই শূণ্য। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ১টি পদের মধ্যে ১টি পদই শূণ্য ,অফিস সহায়ক ১টি পদের মধ্যে ১টিপদই শূণ্য রয়েছে। স্কুল পর্যায়ে দপ্তরী কাম প্রহরী ১২টি পদ শূণ্য রয়েছে।

স্কুলগুলোর অভিভাবকদের মধ্যে শাহাজান বিএসসি, মোঃ সোহেল, মোঃ জামাল হোসেনসহ অনেকেই সত্যতা সীকার করে জানান, শিক্ষকের অভাবে আমাদের সন্তানদের পাঠদান সঠিকভাবে করানো সম্ভব হচ্ছে না। শূণ্যপদগুলোতে রেঅকবল নিয়োগ দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব)শিরিন সুলতানা জানান, শিক্ষক পর্যায়ে ও উপজেলা শিক্ষা অফিসে শূণ্যপদগুলোর কারণে বিছুটা পাঠদান ও দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বেরতদের আন্তরিক প্রচেষ্টায় তেমন অসুবিধে হচ্ছে না। এছাড়া তিনি আরোও জানান, আশা করছি অচিরেই শূণ্যপদগুলো পুরোণের মধ্যেদিয়ে পাঠদান ও দৈনন্দিনের দাপ্তরিক কাজগুলো স্বাভাবিক সুন্দরভাবে করা যাবে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy