চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী, রামপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

 ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার) বিকাল ৪টায় তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী, রামপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি শাহতলীতে সাংবাদিকদের ব্রিফিং করেন।

মহিলা সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করছেন । মাননীয় প্রধানমন্ত্রী একর পর এক নিবাচনী ওয়াদা পালন করছেন । পযায়ক্রমে সকল নিবাচনী ওয়াদা পালন করবেন । সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করছেন। সেই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছি৷ জনস্বাথে উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে । জনগন যাতে উপকৃত হয় । উন্নয়ন কাজের সবচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে । ভবিষ্যতে কোন কোন স্থানে সমস্যা রয়েছে, মানুষের কথা শুনেছি। সে অনুযায়ী যতটুকু সম্ভব কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলী ।

আরো উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজিসহ অন্যান্যরা।

প্রকাশিত :  ‍শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy