কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক এবং কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য মো. জহুরুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা মানবিক সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশিত :  ‍বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy