

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজের পাশে একটি কফি শপে এক যুবককে বেঁধে মা-রধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পরে তা মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় । ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কফি শপের ভেতরে এক যুবককে বেঁধে রাখা হয়েছে। এ সময় এক নারী জুতা হাতে এবং দুইজন পুরুষ ওই যুবককে মা-রধর করছেন বলে ভিডিওতে দেখা যায়।
তবে কী কারণে ওই যুবককে বেঁধে রাখা হয়েছিল, তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না কিংবা কী ঘটনার পর তাকে মা-রধর করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত কারণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি
।ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো ব্যক্তি অপরাধ করে থাকলেও তাকে মা-রধর করে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।
অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা উচিত।স্থানীয়দের অভিযোগ, একজন নারীসহ কয়েকজন মিলে একজন যুবককে বেঁধে মা-রধর করার বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মা-রধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬














