সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সজীব থান :

সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৪ই সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী সাংবাদিক
এপে- মনির হোসেন (এলএলবি)র সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মুফতী মাও. আখতার হোসাইন সাদেকীর পরিচালনা অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক ভালো লেখাপড়া করার পরামর্শ দেন — সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদ কৃষক দলের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য, সৌদি আরব দাম্মাম প্রদেশ বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন, প্রধান বক্তা ছিলেন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ডা. আবুল কালাম আজাদ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল জহিরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সৌদি আরব দাম্মাম প্রদেশ বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট দ্বীনি শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ মিজি, ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খাঁন, মাওলানা পীরজাদা জাহিদুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রশিদ মেম্বার, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ, কবির মোল্লা আরও উপস্থিত ছিলেন, মফিজুল ইসলাম চৌধুরী সাগর, অভিভাবক সদস্য গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, উপজেলা বিএনপি নেতা মনির পাটোয়ারী, বিএনপি নেতা মোহাম্মদ আলী মোল্লা, জামাল হোসেন বেপারী, শরীফ মজুমদার, আবুল কালাম, রফিকুল ইসলাম হাজী, সেলিম হাজী, যুবদল নেতা এমরান হোসেন, অনিক হাসান মাসুম, আরিফ হোসেন শুক্কুর, বিল্লাল হোসেন, সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার অতিতে ব্যক্তিগত তহবিল থেকে একটি ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া মাদ্রাসার সাবেক সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রধান করেন প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক মনির হোসেন (এলএলবি)।

একেই অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রধান করা হয় অনুষ্ঠানের প্রধান বক্তা ডা. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ মিজি কে। এবং সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক মনির হোসেন (এলএলবি) কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রধান করা হয়।

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like