ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

 ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

ফরিদগঞ্জে ১১ বছর বয়স্ক প্রাথমিক স্তরের ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মকবুল ছৈয়াল(৬৫)নামের এক বৃদ্ধকে আটক করে।

ভুক্তভোগী শিশুটির নানী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযো করেছে।

মামলার এজাহার সূত্র হতে জানাযায়৷ শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সাত বছর আগে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে সে নানীর কাছে থেকে পড়াশোনা করে আসছে। তার মা বর্তমানে জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন।

ঘটনার সূত্র আরো জনায়, ২২ সেপ্টেম্বর /২০২৬(খ্রী :)বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল শিশুটি। পথিমধ্যে মৃত হাকিম উদ্দিনের ছেলে অভিযুক্ত মকবুল ছৈয়াল (৬৫) তাকে একা পেয়ে কৌশলে ডেকে নেন। একপর্যায়ে পেছন থেকে মুখ চেপে ধরে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান তিনি। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরের দিন রাতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে নানী কারণ জানতে চান। এ সময় কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনা নানীকে বিস্তারিত জানায় সে।

পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর সকালে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রিপোর্ট লেখাকালীন শিশুটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ , শিশু ধর্ষণের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা নথিভূক্ত করা হয়েছে। পুলিশি অভিযান চালিয়ে, বৃদ্ধ মকবুল ছৈয়ালকে রাতে গ্রেপ্তার কথা নিশ্চিত করেন।

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like