১০ নং লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নে ডেঙ্গু সচেতনতায় স্প্রে ও লিফলেট বিতরণ

সজীব খান :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে সেবা গহিতাদের মাঝে লিফলেট ও ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের আঙ্গিনা ও বাজার এলাকা স্প্রে করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন দুটির বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা ও আশপাশের স্থানে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে স্প্রে করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বাসাবাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

কার্যক্রমে ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম নয়, পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জমে থাকা পানি অপসারণে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি নিয়মিতভাবে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like