চাঁদপুর জনস্বাস্থ্যের স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ কাজ সঠিক ভাবে চলছে

সজীব খান:

চাঁদপুরে জনস্বাস্থ্যের স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ কাজ সঠিক ভাবে চলছে, যথা নিয়মে প্রান্তিক পর্যায়ের গরীব অসহায় পরিবারকে দেওয়া কাজগুলো জনস্বাস্থ্যে অফিসের তধারকিতে যথা নিয়মে হওয়ায় উপকারভোগী পরিবার সন্তুষ্ট প্রকাশ করেছে।
চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক এই উন্নতমানের ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।
সম্পূর্ণ সরকারি খরচে এবং স্ব স্ব বাড়িতে গিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে। কোন প্রকার প্রতারিত না হয়ে উপকারভোগীরা টয়লেট পেয়েছে।
জনস্বাস্থ্যে অফিসের প্রতিটি ইউনিয়ন সরকারি এ বরাদ্ধের এ টয়লেট নির্মানে যাতে কোন প্রকার অনিয়ম না হয়,তার জন্য ঠিকারকে সার্বক্ষণিক তধারকি করছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। প্রতিটি ইউনিয়নের দুইশো এর অধিক টয়লেট নির্মান হচ্ছে।

২০২৪ তালিকাকৃত ইউনিয়ন পরিষদ কর্তৃক সুপারিশকৃত এবং অনুমোদিত এ টয়লেট নির্মান কাজ এখন চলছে।
মানবসম্পদ এর উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ‘গ্রামীণ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি’ প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের জন্য টয়লেট নির্মাণে তেমন অভিযোগ নেই বললেই চলে।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাংকের অর্থায়নে চাঁদপুরের ১৪টি ইউনিয়নেই টয়লেটের কাজ চলছে।
উপজেলা জনস্বাস্থ্যে অফিস জানান, প্রতিজন উপকার ভোগীকে স্বাস্থ্য সম্মত টয়লেটের জন্য ১০টি চাক্কি, ১টি ওয়াই জংশন,১টি সাইফোন উন্নত মানের,৪টি পালা, ১টা পানির ঝাড়, টিনের বেড়া, উপরে টিনের চাল, নিছে পাকা করা পর্যন্ত ঠিকাদার কাজ করবে, এতে কোন প্রকার উপকার ভোগীর অর্থিক সহযোগীতার প্রয়োজন নেই। সম্পূর্ণ সরকারি খরচে এ কাজ করা হবে। আমরা জনস্বাস্থ্যে অফিস প্রতিটি কাজ তধারকি করছি।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

You might like