

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আমি নির্বাচনে জয়ী হতে ব্যর্থ হয়েছি। সংখ্যাগরিষ্ঠ ভোটার প্রতিপক্ষকে নিশ্চয় আমার থেকে যোগ্যতর বিবেচনা করেছেন। তারপরও এলাকাবাসীর আর্থ-সামাজিক অবস্থাসহ জীবনমান এর কথা বিচেনায় নির্বাচনপুর্ব প্রতিশ্রুত ১২টি অঙ্গীকার পুরণে আমি বদ্ধ পরিকর।

‘উপকূলীয় জনপদ, হতে হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়াম হলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
এ সভায় প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা ব্যাপী মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংস্কার ডাক্তার সংকট দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে হাসপাতাল নির্মাণ, উপকূলীয় ভেড়িবাঁধের স্থায়ী সংস্কার, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা, কর্মসংস্থান ও উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, উপজেলা প্রেসক্লাবের ভবন প্রশস্ত করণ সহ বিভিন্ন বিষয়ে মতামত ও দাবি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন পুর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে, এ আসনের উন্নয়নে ইতিপূর্বে তার সম্পন্ন করা বিভিন্ন কাজের বিষয়ে বলেন, এই উপজেলার ১০৪টি স্কুলের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্পের আবেদন করা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সকল প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। পদ্মপুকুর ইউনিয়নে একটি ১০শয্য বিশিষ্ট হাসপাতাল দ্রুত সময়ের ভিতর উদ্বোধন করা সহ উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে প্রায় আট কোটি টাকার প্রকল্পের বরাদ্ধ উপজেলা বাসি পাবে বলে আশা প্রকাশ করেন।
এসময় তিনি আরও বলেন, সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রুপান্তরের লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদী।
এ ছাড়া তিনি শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়কে সরকারি করণ করা, শ্যামনগর সরকারি মহসিন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনার কথা বলেন। শ্যামনগর পৌরসভা কতৃক জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আশানুরূপ উন্নয়ন না হওয়ার পরও জনসাধারণের উপর আরোপিত করা হচ্ছে উচ্চ কর, তা মওকুফ বা কমানোর উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন।
তিনি আরও বলেন বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সাথে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করা হবে।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট আশেক-ই এলাহী মুন্না, ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডিএম আব্দুস সামাদ,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লিয়াকত আলী, উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম দুলু, কৃষকদল আহবায়ক মোঃ নুরুজ্জামান, পৌরবিএনপির সাংগঠনকি সম্পাদক আব্দুর রশিদ, অধ্যাপক আবুল হোসেন প্রমুখ।














