

রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদিতে স্তন ও জরায়ু ক্যানসার বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ব্র্যাক সেন্ট্রাল-২ ডিভিশনের কিশোরগঞ্জ -১ অঞ্চলের গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং রোটারি ক্লাব অব ঢাকা ও সেভ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ৯.৩০ টা হতে বেলা ২.০০ পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার ও টেকনেশিয়ান দ্বারা কার্যক্রম চালান। ক্যাম্পে মোট ৬৪ জন মহিলা পরীক্ষা করেন।
এর মধ্যে VIA পজেটিভ ৫ জন CBE পজিটিভ ৩ জন মোট ৮ জন নারীর ক্যান্সারে আক্রান্ত সনাক্ত করা হয়। উক্ত সেবা পেয়ে এলাকাবাসি কৃতজ্ঞতা জানান। এ কার্যক্রম স্বাস্থ্যসেবায় অব্যাহত থাকবে বলে উপস্থিত আয়েজক সংস্থার প্রতিনিধিরা জানান।
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬














