

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মোল্লা বাজার সংলগ্ন ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

ব্র্যাক (BRAC) ও মাজারুল হক বিএনএসবি (BNSB) চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় অসহায়, দরিদ্র ও চক্ষুসেবা প্রত্যাশী মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া ছানি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় মাত্র ৩ হাজার ৬০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখা হয়।
চক্ষু ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী, বিএনপি নেতা মমিন হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিজি, যুবদল নেতা শাহ আলম সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা রিন্তু খন্দকার, ছাত্রদল নেতা শান্ত গাজী ও হাবিব সর্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ। ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত হয়ে প্রয়োজনীয় চক্ষুসেবা গ্রহণ করেন।
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














