

গাজী মোহাম্মদ মহসিন:
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মো. রবিন চৌধুরী প্রবাসে থেকেও নিজ এলাকার তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় জোরালো ভূমিকা রেখে চলেছেন। শুধু রাজনৈতিক পরিচয়ই নয়, তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘ’-এর সিনিয়র সহসভাপতি ও শান্তি সংঘ ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বও সততার সঙ্গে পালন করছেন। শত ব্যস্ততা ও প্রবাসজীবনের সীমানা পেরিয়ে তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছেন।
ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার করে তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর দিকগুলো নিয়মিত তুলে ধরছেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে খেলাধুলা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। দূর প্রবাসে থেকেও নিজ জন্মভূমির সামাজিক সমস্যা ও যুবসমাজকে নিয়ে এমন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সচেতন মহল ও এলাকার সাধারণ মানুষ তার এ কার্যক্রমকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ এলাকা আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তায় ‘ইসলামী যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি।
সমাবেশে তরুণদের উদ্দেশে রবিন চৌধুরী বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে কঠোর অবস্থান নিতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে।”
প্রবাসে বসে দেশের যুবসমাজকে নিয়ে রবিন চৌধুরীর এমন দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা এলাকাবাসীর মধ্যে দারুণ প্রশংসার সৃষ্টি করেছে।
ক্যাপশনঃ প্রবাসে থেকেও মাদকের বিরুদ্ধে সোচ্চার চাঁদপুর সদর উপজেলার আশিকাটির বিএনপি নেতা রবিন চৌধুরী। ইনসেট রবিন চৌধুরী এবং উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনগণ।
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
Views: 0














