চাঁদপুর আশিকাটিতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

সজীব খান, চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়নের ১১০ জন উপকারভোগীর মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার নজরুল ইসলাম উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এছাড়া আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব আজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিডব্লিউবি কার্ডধারী অসচ্ছল নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের চাল বিতরণ করা হচ্ছে।

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like