সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবীতে গণমিছিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা ও জেলে বাওয়ালীদের নিরাপদে জীবিকা নির্বাহের দাবীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন বুড়িগোয়ালিনীতে গণমিছিল ও প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(৩০ অক্টোবর) বিকালে বুড়িগোয়ালিনীর নীলডুমুর বাজারে উপকূলীয় প্রেসক্লাব চত্তরে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সুন্দরবন সংলগ্ন এলাকার জেলে,বাওয়ালী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

গণমিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দীন লিটন, বুড়িগেয়ালিনী ইউপি বিএনপির সদস্যসচিব জি এম রুস্তম আলী, গাবুরা ইউপি বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, যুবনেতা খালিদ হোসেন, গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান, ফরিদা পারভীন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, উন্নয়ন কর্মী আশিকুর রহমান, ইয়াছিন আরাফাত, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বক্তব্যে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা করা, বনজীবিদের নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য দাবী জানান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like