

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন মোঃ আলমগীর হোসেন খান।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

মোঃ আলমগীর হোসেন খান জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনসেবা করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।
তিনি ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














