দোহারে আগুন সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহার উপজেলায় আগুন সন্ত্রাসী ফাহাদ (২৩) কে বেগুন চুরি করে বিক্রির অপরাধে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার সকালে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় বেগুন বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে ফেলে। আটককৃত ফাহাদ উপজেলার বটিয়া এলাকার মইফল পরামানিকের ছেলে। এর আগে সোনারবাংলা গ্রামের দশ বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টায় স্থানীয় সাহেব আলীর বাড়ি থেকে ঝাঁকা ভর্তি বেগুন চুরি করে থানার মোড়ে বিক্রি করতে আসেন। পরে থানার মোড় থেকে বেগুনের মালিক সাহেব আলী তাকে ধরে সোনারবাংলা গ্রামে নিয়ে যায়। এসময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পুলিশকে খবর দেন।

দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, আমরা হাসপাতালে গিয়ে ফাহাদকে দেখেছি। এর আগে একটি মামলায় জামিনে ছিল সে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like