

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন-গাজীপুরের ফাউগান এলাকার ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তিও পুরুষ। তার বয়স আনুমানিক ৪৭ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রোববার রাত ১১টার দিকে ট্রেনের নিচে পড়েন শাহিদুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে রোববার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নিচে পড়ে মারা যান। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







