নবাবগঞ্জে কলাকোপা ইউনিয়ন ভিজিডি কর্মসূচির সচেতনতামূলক প্রশিক্ষণ

মাকসুমুল মুকিম, দোহার -নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :  ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ২০২১-২২ চক্রের ভিজিডি কর্মসূচীর আওতায় কলাকোপা ইউনিয়নের ১৪৩ জন উপকারভোগী নারীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম সালাউদ্দিন মনজু।

অতিথি ছিলেন সাবেক সিনিয়র ইআরডি সচিব মো. মনোয়ার আহমেদ, সাবেক সিনিয়র সচিব কমা সদস্য পরিকল্পনা বিভাগ ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক মহাপরিচালক শাহিনা আহমেদ চৌধুরী।

কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, আগলা ইউপি চেয়ারম্যান মো. আবেদ হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লাসহ মহিলা উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like