কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্যতম রক্তের সংগঠন কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে  স্বেচ্ছাসেবকদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে এই সংগঠন ২৭৫ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ২০০ জনের ডায়াবেটিস পরীহ্মা করেন। সন্ধ্যায় কেক কেটে বর্ষপূর্তির আলোচনা ও সম্মাননা সার্টিফিকেট বিতরণ করা হয় সকল স্বেচ্ছাসেবীদের।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে ছিলেন বাংলাবাজার বায়তুল আমীন জামে মসজিদের সন্মানীত সভাপতি  মোঃ আমিনুল হক, হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের চীফ এডমিন মোঃ সোহেল রানা, আরো ছিলেন জালকুরিয়ান ব্লাড গ্রুপের এডমিন, কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের এডমিন – মডারেটর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মানতি অতিথি আমিনুল হক বলেন, আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে আমি এই সংগঠনের সকল কার্যক্রমে পাশে থাকবো। পরবর্তীতে সকল স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করেন সকলের প্রিয় মানুষ মোঃ সোহেল রানা।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like