

সোহেল আহমেদ ভূইয়া, করেসপন্ডেন্ট :
নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে সাধারণ সেবা (আউটডোর) চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চাপ কমে যাওয়ায় সাধারণ সেবা চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
শনিবার (৯ অক্টোবর) রাতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোরে চিকিৎসা সেবা প্রদান করা হবে সাধারণ রোগীদের। তবে ২৪ ঘন্টাই করোনায় আক্রান্তদের জন্য সব ধরনের সেবা কার্যক্রম চালু রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণ রোগীদের ভর্তি নেয়াও শুরু হয়েছে হাসপাতালে। এতে করে সাধারণ মানুষগুলো সরকারী সেবা পাবেন পূর্বের মতোই।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বাশার জানান, করোনায় আক্রান্ত রোগীদের চাপ এখন অনেক কমে এসেছে। করোনার শুরু থেকেই এই হাসপাতালে সাধারণ সেবা বন্ধ করে এটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবার আগে রোগীদের চাপ কমে এলে সাধারণ সেবা চালু করা হয়। তবে বেশীদিন এই সেবা অব্যাহত রাখতে পারেননি। পরে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে আবারো সাধারণ সেবা বন্ধ করা হয় হাসপাতালে। এখন আবার নিয়মিত আউটডোরে চিকিৎসা সেবা চলবে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা







