গোবিন্দপুর উত্তর ও পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ’লীগের তৃণমূল বর্ধিত সভা

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জের ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন ও ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ (অক্টোবর) সকালে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমুল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাপতি আক্কাছ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পি আর আক্তারের পরিচালনায় দলীয় প্রার্থীর তথ্য সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ মো: আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মিন্টু পাটওয়রী, সহদপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মী প্রস্তাব ও সমর্থনে ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আলী আক্কাছ ভূঁইয়া, সাধারণ সম্পাদক পি এম আক্তার, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা এমরান হোসেন সেলিম, ডা: মোস্তফা কামাল প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ কিশোর, ইউনিয়ণ যুবলীগের সাবেক সভাপতি শহিদ পাটওয়ারী।

পরে শনিবার (১৬ অক্টোবর) বিকালে চির্কাচাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর পরিচালনায়, দলীয় প্রার্থীর তথ্য সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সদস্য শাহআলম শেখ, ইকবাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ইরান, উপজেলা যুবলীগের নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির , ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মী প্রস্তাব ও সমর্থনে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আ,লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: মোনায়েম খান, বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান কায়েম পারভেজ লাভলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এমরান হোসেন মিলন ভ‚ইয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু তাহের সরকার, সুমন খান ও সাহাজুদ্দিন রিয়াদ।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like