

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (২২অক্টোবর) সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
দুপুরে উপজেলার বালিথুবায় সকদি রামপুর ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিশেষ খাদ্য বিতরণ ও ফরিদগঞ্জ পৌর সদরের শ্রীশ্রী ল²ী নারায়ণ জিউর আখড়ায় বিশেষ প্রার্থণা করা হয়।

কর্মকান্ডের নেতৃত্বে ছিলেন, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি আবু সালেহ মো: বারাকাত উল্লাহ. সহসভাপতি প্রবীর চক্রবর্তী, সাধারন সম্পাদক নারায়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক মামুন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা গাজী, সদস্য মো: সাহাবুদ্দিন, মো: শিপন পাটওয়ারী. মো: শামীম হাসান, আমান উল্লা খান ফারাবী, মোহাম্মদ হোসেন, আ: কাদির, মো; শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জলন এর নির্বাহী সদস্য পিয়াস দাস, মো: সাকিব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।







