কুমিল্লায় ইকবালসহ চার আসামীর আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ২৯ অক্টোবর ২০২১
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় অবমানার অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেন সহ চার আসামিকে আবারো ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার দুপুরে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানার আদালতে ৪ আসামীকে হাজির করে ৭ দিন করে রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত দ্বিতীয় দফায় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি প্রিয় সময়কে নিশ্চিত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক।

এর আগে গত শনিবার কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূজা মণ্ডপে কোরআন রেখে আসা ইকবাল হোসেন, ৯৯৯ এ কল করা ইকরাম হোসেন, দারোগা বাড়ি মাজারের দুই সহকারী খাদেমসহ চার আসামিকে পুলিশ ১০ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয়য় অনুভুতিতে আঘাতের মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মানলার তদন্ত ভার দেয়া হয় সিআইডিকে।

গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত ইকবাল হোসেনকে শনাক্ত করে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এর আগেই পুলিশের কাছে গ্রেপ্তার ছিলো ৯৯৯ এ প্রথম কল করা ইকবাল হোসেন এবং দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like