
যুবক অনার্য :
এরিউহন রিভিজিটেড- এর সেই হিগস একদা একটি দূরের দেশে পৌঁছে গিয়ে কিছুকাল দিবস যাপনের পর বেলুনে চড়ে পালিয়ে গিয়েছিলো দূরবর্তী সেই দেশ থেকে।বিশ বছর পর ফিরে এসে সে দেখতে পেলো- লোকজন হিগস-কে পুজো দিচ্ছে সুর্যপুত্র নামে।কথিত আছে- হিগস বেলুনে চড়ে স্বর্গরাজ্যে নিয়েছিলো সেচ্ছানির্বাসন।

এই মিথ্যেটি প্রতিষ্ঠিত করেছিলো মুলত দুজন অধ্যাপক।এসব কান্ড দেখে হিগস রেগে গিয়ে অধ্যাপকদ্বয়ের উদ্দেশে বললো- আমি তোমাদের মিথ্যাচার জনসমক্ষে প্রকাশ করে দেবো।অধ্যাপকদ্বয় বললেন- তুমি তা করো না।এখানে সমস্ত নৈতিকতা গড়ে উঠেছে হিগস-এর মিথকে কেন্দ্র করে।লোকসকল যদি জেনে যায় যে তুমি স্বর্গে আরোহন করো নি, তবে তারা অবিলম্বে বনে যাবে জাজ্বল্য বদমাস।
হিগস অধ্যাপকদের অনুরোধ রেখেছিলো এবং সেই দেশ থেকে চলে গিয়েছিলো। যদি হিগস চলে না যেতো অধিকন্তু তার প্রতিবাদ থেকে যেতো অব্যহত, তাহলে তাকে অবশ্যই হত্যা করা হতো এবং তৈরি হতো নতুন গল্প।
বলা হতো – ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশেই হিগস শহিদ হয়েছিলেন কিংবা ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশেই হিগস-কে হত্যা করা হয়েছিলো।







