ভোলার মনপুরায় ফেসবুক শেয়ার নি‌য়ে উ‌ত্তেজনা

‌‌তাপস কুমার মজুমদার, ভোলা প্র‌তি‌নি‌ধি :

‌ফেসবু‌কে ইসলাম ধর্ম সম্প‌র্কে অাপ‌ত্তিকর বক্তব্য শেয়ার করার জে‌রে মনপুরায় ক‌য়েক দফা হামলার ঘটনা ঘ‌টে‌ছে। পু‌লিশ ফাকা গু‌লি ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে এ‌নে‌ছে। এ ঘটনায় শ্রীরাম না‌মে এক জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

মনপুরা থানার অ‌ফিসার ইনচার্জ মো: সাখাওয়াত হো‌সেন জা‌নি‌য়ে‌ছেন, মনপুরার সা‌বেক ইউ‌পি সদস্য দুলাল চন্দ্র দা‌সের ছে‌লে শ্রীরা‌মের ফেসাবুক অাই‌ডি থে‌কে বৃহস্প‌তিবার টাঙ্গাই‌লের এক ব্যা‌ক্তির ইসলাম বি‌রোধী মন্তব্য শেয়ার করা হয়, এ‌তে উ‌ত্তে‌জিত হ‌য়ে প‌ড়ে এলাকাবা‌সি।

তারা অাজ শুক্রবার জুম্মার নামাজ শে‌ষে মনপুরার চৌমোহনী বাজা‌রে শ্রীরা‌মের ৩ টি দোকান ভাংচুর ক‌রে। এছাড়া তা‌দের বা‌ড়ি ও ম‌ন্দি‌রে হামলার প্রস্তু‌তি নেয়।

পু‌লিশ ১৯ রাউন্ড ফাক গু‌লি ছু‌রে লোকজন‌কে ছত্রভঙ্গ ক‌রে দেয়। এসময় পু‌লিশ ঐ ফেসবুক অাই‌ডির ব্যবহারকারী শ্রীরাম‌কে গ্রেফতার ক‌রে। এ ব্যাপা‌রে মনপুরা থানায় ৩ জন‌কে অাসামী ক‌রে ডি‌জিটাল নিরাপত্তা অাই‌নে মামলা করা হ‌য়ে‌ছে।

‌গ্রেফকৃত শ্রীরা‌মের বাবা দুলাল চন্দ্র দাস জানান, তার ৮ বছ‌রের না‌তি মোবাইল নি‌য়ে খেল‌তে গি‌য়ে ভূল ক‌রে মন্তব্য‌টি শেয়ার ক‌রে ফে‌লে কিন্তু মনপুরার ব‌হি‌স্কিকৃত চেয়ারম্যান অামানত উল্যাহ অালমগীর ও তার লোকজন ঘোলা পা‌নি‌তে মাছ শিকা‌রের অপ‌চেষ্টা চালায়।

You might like