

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন স্পটে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ী, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি। এই ভাঙন রোধে জরুরী পদক্ষেপ নেয়ার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শিক্ষক আমিনুর রহমান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ব্রহ্মপুত্রের করালগ্রাস থেকে কোদালকাটি ইউনিয়নকে রক্ষায় জরুরী পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








