চাঁদপুরে আইসিবিসি গ্রাম ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সজীব খান :

চাঁদপুরে আইসিবিসি গ্রাম ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় আশিকাটির ১নং ওয়ার্ডের সরকার বাড়িতে শিশুযত্ন কেন্দ্রের এ সভা অনুষ্ঠিত হয়।

শিশুরাই রত্ন, করবো যত্ন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় গ্রাম ব্যবস্থাপনা কমিটি সভা আইসিবিসি ও পদক্ষেপ মানবিক উন্নয়ন মূলক কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা।

সভায় চাইল্ড কেয়ার সেন্টারের সুপার বাইজার নুর জাহান ইসলাম,ইসিসিটি অফিসার মুনজুর আলম, সমাজ সেবক কাশিক ভুইয়া, হারুন রশিদ সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

You might like