
মোঃ মাসুদ আলম, নিজস্ব প্রতিনিধি :
করোনা বিষয়ে জনসচেতনতায় “প্রগতিশীল সফিপুর” নামের একটি অরাজনৈতিক সংগঠন কাজ করে যাচ্ছে।
আজ রোজ (২৩ মার্চ) সোমবার সফিপুর ইউনিয়ন এ প্রগতিশীল ছাত্রসমাজ নামের একটি অরাজনৈতিক সংগঠন কয়েকটি গ্রুপে ভাগ হয়ে জনগনকে করোনা বিষয়ে সচেতন করতে বাড়িতে বাড়িতে গিয়ে করোনা সচেতনতা বিষয়ক লিফলেট বিতরন করেন এবং হ্যান্ডমাইকে করোনা সচেতনতায় কি কি করনীয় তা বলেন।
লিফলেট বিতরনে অংশগ্রহণ করেন সংগঠনটির নির্বাহী সদস্য মোঃ রাকিব, ইমাম,অনিক,বেলায়েত,নাইম,নাদিম, জাকারিয়া,রুহুল আমিন সহ আরো অনেকে।
উল্লেখ্য তারা হ্যান্ডমাইকে সকলকে করোনা থেকে সচেতন হওয়ার জন কি কি করনীয় তা বলেন এবং প্রত্যক ঘরে ঘরে করোনা সচেতন বিষয়ক লিফলেট বিতরন করেন। তাদের এই কাজকে সকল মহল প্রশংশা করেন।এই সংগঠনটির নির্বাহী সদস্য রাকিব ফরাজী বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল কাজ হলো সামাজিক উন্নয়ন মূলক কাজ করা,দরিদ্র ছাত্রদের নিয়ে কাজ করা। কিন্তু এখন করোনা আমাদের বৈশ্বিক সমস্যায় রুপান্তরিত হয়েছে। এই বিষয়ে জনগনকে সচেতন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছি তাই আমাদের এই কার্যক্রম।
তিনি আরো বলেন,এই সংগঠনে সফিপুরের সকল ছাত্ররা অংশগ্রহণ করতে পারে। এই কার্যক্রম করার জন্য স্থানীয় বড়দের সহযোগিতা কামনা করি,তারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের ইউনিয়নের সকলের কাছে আমাদের এই সচেতনতার মেসেজ খুব দ্রুত পৌছে দিতে পারবো।সফিপুরের সচেতন সকল ছাত্রদেরকে তিনি তাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান করেন।








