
মোঃ শিপন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে দেশে অর্থনীতিকে টিকিয়ে রাখতে পোশাক কারখানা চালু রাখার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ী নেতারা। যেসব কারখানায় কাজ আছে স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ধাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথমে ঢাকার কিছু কারখানা আজ রোববার থেকে চালু করা হচ্ছে।

তারপর একে এক চালু করা হবে আশুলিয়া, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সব শেষে চালু করা হবে টঙ্গী ও ময়মনসিংহের কারখানাগুলো।
তবে হঠাৎ ঘোষণা দিয়ে, শ্রমিক ডেকে কারখানা চালু করা সিদ্ধান্ত আত্মঘাতির শামিল বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শ্রমিকদের কারখানায় কাজ করানোর আগে কোয়ারেন্টিনে রাখার পরামর্শও দেন তারা।










