ঝিনাইদহ জেলার মহেশপুরে ১জন করোনায় আক্রান্ত

ফজলে রাব্বি, মহেশপুর প্রতিনিধি :

করোনা ভাইরাসে হাসপাতালের আ্যম্বুল্যান্স চালক আক্রান্ত। শুরু হয়েছে এলাকায় জুড়ে আতঙ্ক। জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জুলফিকার আলীর পুত্র ও বিএনপির সাবেক সাংসদ সদস্য শহীদুল ইসলামের ভাইপো মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আ্যম্বুল্যান্স চালক ফারুক হোসেনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে হাসপাতালে যোগাযোগ করা হলে ডা. নিয়াজ আকবর সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে করোনায় আক্রান্ত ফারুক হোসেন কে পরিবারের সবার থেকে আলাদা রাখা হয়েছে। বিষয়টি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

You might like